ঝালকাঠি প্রতিনিধি: মোঃ জাকির হোসেন খান টিপু।
ছারছীনা দরবার শরীফের বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের প্রচার-প্রচারণা উপলক্ষে ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র কলেজ মোড়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঐতিহাসিক তোরণ। দৃষ্টিনন্দন নকশায় নির্মিত এই তোরণটি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা, পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
ঝালকাঠি জেলা মডেল মসজিদের সামনে নির্মিত তোরণটির সৌজন্যে রয়েছেন কাঠালিয়া উপজেলার কৃতী সন্তান এবং ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল হক সুমন। তোরণটি নির্মাণের ফলে শহরের গুরুত্বপূর্ণ কলেজ মোড় এলাকায় ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলের প্রচার-প্রচারণা আরও দৃশ্যমান হয়েছে। পাশাপাশি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মাহফিলের গুরুত্ব তুলে ধরতেও উদ্যোগটি বিশেষ ভূমিকা রাখছে।
ধর্মীয় আয়োজনের প্রচার-প্রচারণায় এমন দৃষ্টিনন্দন উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
স্থান: কলেজ মোড়, ঝালকাঠি শহর, জেলা মডেল মসজিদের সামনে। সৌজন্যে: জনাব মোঃ শামসুল হক সুমন, চেয়ারম্যান পদপ্রার্থী, ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়ন, কাঠালিয়া, ঝালকাঠি।